বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান গবেষণায় তিন স্কুল ছাত্রের পাশে তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক ও ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ অ্যাপসের উদ্ভাবক তিন স্কুল ছাত্রের মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে তাদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে (৪ সেপ্টেম্বর ২০২৫) ব্রাহ্মণবাড়িয়ার শহরের কলেজপাড়ায় স্কুল ছাত্র গবেষক ও উদ্ভাবক নাবিলের গ্রামের বাড়িতে যান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কিশোর নাবিল এবং তার টিমের আরও দুই সদস্য লাবিব ও আরিয়ানের সাথে সাক্ষাৎ করেন তিনি। গবেষণা কাজে মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে উৎসাহ দিতে তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী।

কিশোর গবেষক ও উদ্ভাবক নাবিলের সাথে সাক্ষাৎকালে তার প্রতি তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

এসময় উপস্থিত ছিলেন— দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর মাসুদ রানা লিটন ও শাহাদাত হোসেন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান ও ঢাকা মহানগর উত্তরের যুবদল নেতা মইনুল ইসলাম সজল প্রমুখ।

প্রসঙ্গত, ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’, এটি একটি অ্যাপসের নাম। শিশু, কিশোরী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বহুমাত্রিক ডিজিটাল প্লাটফর্ম। এই অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, হেল্প বাটন ও লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতার নেটওয়ার্ক ও জরুরি তথ্য, এআই ভিত্তিক আবেগ বিশ্লেষণ, পরিবেশ ও ক্যারিয়ার সচেতনতামূলক কনটেন্ট।

‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ অ্যাপসটির উদ্ভাবক নাবিলসহ তিন কিশোর। তাদের এ উদ্ভাবন দেখা যাবে বিশ্বমঞ্চে। আমেরিকা ও তুরস্কে দু’টি সম্মেলনে তাদের এই উদ্ভাবন প্রদর্শিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় একদিনের টিফিনের টাকায় বিতরণ করা হলো গাছের চারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন