বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁয় এলোপাতাড়ি গুলি: নিহতের সংখ্যা বেড়ে দুই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি রেস্তোরাঁয় গুলির ঘটনায় ইয়াছিন (২০) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে।

এরআগে, শনিবার রাতে রাত ৮টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজারের পাশে একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের বাসিন্দা শিপনের সাথে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল। শিপন ও রিফাত দুইজনই ডাকাতির সঙ্গে জড়িত। পূর্ববিরোধের জেরে শনিবার রাতে শিপন গণি শাহ মাজারের পাশে একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদেকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপন নামে একজনের মৃত্যু হয়। পরে রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন নামের আরেকজন মারা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান, গুলির ঘটনায় আরও একজন মারা গেছেন বলে জানতে পেরেছি। অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত, আহত ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন