২৭/০২/২০২৬, ৪:২৫ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৪:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদীয় আসনের সীমানা পূর্ণবিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাথে যুক্ত করায় বিক্ষোভ কর্মসূচি করছে স্থানীয়রা। রোববার সকালে চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের অবরোধ করেছেন বিক্ষুব্ধরা। এতে উভয় পাশে দীর্ঘ যানযট তৈরি হয়েছে।

স্থানীয়রা জানায়, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বিজয়নগর উপজেলার হরষপুর, চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাথে যুক্ত করে প্রথমের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয়রা। এনিয়ে নির্বাচন কমিশনে শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রুপ ও এনসিপি নেতা মো. আতাউল্লাহর মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে। পরবর্তীতে গত ৪ সেপ্টেম্বর হরষপুর ছাড়া চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাথে যুক্ত করে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। এই খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী। তারা জানান, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০ টি ইউনিয়নকে নিয়ে বিভিন্ন ভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা করা হচ্ছে। এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত পূর্বের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) আসনে বহাল রাখার দাবি জানানো হয়।

বিজয়নগর সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, “বিজয়নগরকে ছোট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন। একই সঙ্গে উন্নয়ন থেকেও বঞ্চিত হবেন এখানকার মানুষ। তিনি এ সিদ্ধান্ত বাতিল করে ইউনিয়ন দুটিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানান।

এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও হেফাজতে ইসলাম সহ নানান শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন