ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোঃ মুছা মিয়া (৫৯) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যলে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে উপজেলার হোসেনপুর গ্রামের পূর্ব পাশের জোয়ারারবিল রাস্তার পাশে কচুরিপানার উপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত মুছা মিয়ার বাড়ি ছলিমাবাদ গ্রামে। তিনি ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাসান জামিল খান জানান, নিহত আবু মুছা মেম্বার এর মরদেহ পড়ে থাকার কথা শুনে তাৎক্ষনিক পুলিশ ঘটনা স্থলে পৌছে। কে বা কারা গলা কেটে হত্যা করে পালিয়েছে, তার এখনো কোনো প্রমাণ পাওয়া যায় নি। ঘটনার রহস্য উদঘাটনের জন্য আমরা কাজ করছি।
বিজ্ঞাপন
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় নিহতের লাশ নিয়ে মিছিল করে থানা ঘেরাও


