ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিস্তম্ভে মীর মুগ্ধের ছবিতে কে বা কারা ‘কালি’ দিয়েছে। সদর উপজেলার চিনাইরে এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালের দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। রাত থেকে ভোর নাগাদ কে বা কারা এ ঘটায় বলে স্থানীয়রা জানায়। এ নিয়ে এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, চিনাইর আঞ্জুমান আরা স্কুল এন্ড কলেজের সামনে একটি শহীদ মীর মুগ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে। ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে ছবি ক্ষতিগ্রস্থ হলে ওই স্তম্ভে মীর মুগ্ধের ছবি বসানো হয়। এই ছবিটিতে রাতের আধারে কে বা কারা মুগ্ধের মুখে কালি দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, শহীদ মীর মুগ্ধের ছবিতে কালি দেওয়া হয়েছে স্থানীরা জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পড়ুন: প্লট জালিয়াতি: শেখ হাসিনা-রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ১ ডিসেম্বর
আর/


