বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় হাজারো মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতার শোডাউন

হাজারো মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এন তরুণ দে। রোববার বিকেলে আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত এই মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এস এন তরুণ দে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব পদে আছে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিএনপি দেশব্যাপী ২৪৩টি নির্বাচনী আসনে দলীয় প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কোন প্রার্থী দেয়নি। ফলে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা এখনো মাঠে কাজ করে যাচ্ছেন।

এ সময় এস এন তরুণ দে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা জানিয়েছি যে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি যেন জোটের মনোনয়ন না দেওয়া হয়। কারণ, যে মানুষ যে মাটিতে জন্মগ্রহণ করে, সেই মাটির প্রতি তার আলাদা টান থাকে। আমরা বিশ্বাস করি, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সরাইল-আশুগঞ্জের মানুষ আবারও বঞ্চিত হবে। আমরা সরাইল-আশুগঞ্জের মানুষ চাই, দলের কাউকেই এই আসনে মনোনয়ন দেওয়া হোক।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় আসার জন্য অফিসাররা উদগ্রীব থাকেন: বিদায়ী জেলা প্রশাসক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন