বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ৩০ বছরের দন্ডপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মিলন মিয়া (৩৬) নামের মাদক মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মিলন মিয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত মোক্তার মিয়ার ছেলে।

কারা সূত্র জানায়, মিলন মিয়া মাদক মামলায় ৩০ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত কয়েদি ছিলেন। গত বছরের ৭ মার্চ পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে।

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে মিলনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৬

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন