০১/০৩/২০২৬, ২০:০৫ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ২০:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নতুন দুই ইউনিয়ন যুক্ত, প্রতিবাদে আশুগঞ্জে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাথে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিজয়নগরের দুটি ইউনিয়নকে যুক্ত করায় আশুগঞ্জে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্ত্বরে এই কর্মসূচির করে আশুগঞ্জ সর্বদলীয় ঐক্য পরিষদ।

অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুইপাশে অন্তত ৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। পরে প্রায় দেড় ঘন্টা পরে যান চলাচল শুরু করে।

সময় বক্তব্য রাখেন সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভূ্ইয়া, জাতীয় নাগরিক পার্টির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ এর নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন এলাকার লোকজন অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন সবসময় অবহেলিত। এই আসন নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় এই আসনে বিজনগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে যোগ করা হয়েছে। যা আমাদের আশুগঞ্জ উপজেলার কারো সংসদ সদস্য হওয়ার স্বপ্নকে মুছে ফেলার ষড়যন্ত্র। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এর আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে গত রোববার বিজয়নগরের চান্দুরা বাস স্ট্যান্ডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ সৃষ্টি করেন স্থানীয় বাসিন্দারা।

বিজয়নগর সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি, এনসিপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও অংশ নেন। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

এতে করে চরম দুর্ভোগে পড়েন দূর-দূরান্তের যাত্রীরা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এহসান মুরাদ ও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা অবরোধস্থলে এসে আন্দোলনকারী আশ্বাস্ত করলে অবরোধ তুলে দেন বিক্ষুব্ধরা।

গত ৪ সেপ্টেম্বর বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

পড়ুন :http://বেওয়ারিশ লাশ দাফনের তালিকা থানায় হস্তান্তর করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন