২৫/০২/২০২৬, ১৬:০৫ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৬:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌর শহরের ভাদুঘর শান্তিনগর এলাকায় একটি ডোবা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মৃতরা হলেন, শান্তিনগরের আক্কাস মিয়ার ছেলে হোসাইন-(১১) ও তার বোন জিন্নাত-(৮)।

বিজ্ঞাপন

মৃতদের খালা ইয়াসমিন বেগম বলেন, শান্তিনগরের একটি ডোবা থেকে প্রায় সময়ই শাপলা ফুল তুলতে যেতো হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার দুপুরেও শাপলা তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে ডোবাতে দুইজনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা লাশ দুটি ডোবা থেকে তুলে বাড়িতে নিয়ে আসে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পড়ুন: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার

দেখুন: জলে পাঁচ তারকা হোটেল! বাংলাদেশে থাকবে ৫ দিন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন