২১/০২/২০২৬, ১৩:২০ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১৩:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের বিজ্ঞানাগারে আগুন, হুড়াহুড়িতে নামতে গিয়ে ২৫ শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানাগারে গবেষণা করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে আতংকিত হয়ে হুড়াহুড়ি করে নামতে গিয়ে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক অবস্থায় একজনকে আইসিইউতে পাঠানো হয়েছে। খবর পেয়ে হাসপাতালে আসেন জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ প্রশাসনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাহেদুল ইসলাম জানান,আগামী সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের স্কুল এই মেলায় অংশগ্রহণ করবে। মেলায় অংশগ্রহণের আগাম প্রস্তুতি হিসেবে স্কুলের ৩য় তলায় বিজ্ঞানাগারে গবেষণা করছিল। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তারে ফ্লাগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আগুন বেড়ে ধোঁয়ার তৈরি হয়। শিক্ষার্থীরা চিৎকার শুরু করে দৌড়াদৌড়ি নামতে গিয়ে শিক্ষার্থী আহত হয়েছেন।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালি জানান, জরুরি বিভাগে ২৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে আসেন। শিক্ষার্থীদের মধ্যে দুইজন সামান্য দগ্ধ হয়েছেন। অন্যরা আহত হয়েছেন। এরমধ্যে আশঙ্কাজনক একজনকে আইসিইউতে পাঠানো হয়েছে ও সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম জানান, এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হবে। কারো কোন গাফেলতি থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: উপাচার্য-রেজিস্ট্রারের সামনে, সাংবাদিকদের মারার হুমকি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার

দেখুন: ‘বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী’ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন