২৫/০২/২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। এতে আহত হয়েছেন অন্তত ২৫জন। আহতদের উদ্ধার করে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷ তবে আহত কারো অবস্থা গুরুতর নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

দেখুন: রমজানে প্রতিদিন ৭ লাখ টাকার হাতে ভাজা মুড়ি বিক্রি হয় লক্ষ্মীপুরে |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন