ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ভাই বোনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। বৃহস্পতিবার সকালে সুলতানপুর-আখাউড়া সড়কের কোড্ডা এলাকা থেকে তাদের ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
বিজ্ঞাপন
আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার মঙ্গল মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২২) ও তার বোন আকলিমা আক্তার (৩৭)।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতেপ চন্দ্র দাস জানান, কোড্ডা এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৬ কেজি গাঁজাসহ এক যুবক ও এক নারীকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পড়ুন: সাদাপাথরে লুটপাট: ইউপি চেয়ারম্যান আলমগীর আটক
দেখুন: তমব্রু সীমান্তে সংঘর্ষে ডিজিএফআই কর্মকর্তা নিহত: আইএসপিআর |
ইম/


