ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে “লাল সবুজ উন্নয়ন সংঘ” নামক একটি সামাজিক সংগঠন।
মঙ্গলবার দুপুরে “লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা” শ্লোগানে শহরের কোকিল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম ফুরকান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মমিনুল হক রুবেল, আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ সুজন, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সদস্য মোঃ আব্দুল্লাহ্, সোলেয়মান সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপাওে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনের সদস্যদের এক দিনের টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। সংগঠনটির সব সদস্যই শিক্ষার্থী। তারা সারাদেশে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে গাছের চারা বিতরণ করছে। এবছর তাদের লক্ষ্য ৫০ হাজার গাছের চারা বিতরণন করা।
তিনি আরো জানান, সংগঠনটি মাদক, জঙ্গিবাদ, বাল্য বিয়ে, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড ও দেশপ্রেম, সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করেন।
পড়ুন: কসবায় মাটির নিচ মিললো অবিস্ফোরিত মর্টারসেল
দেখুন: পঞ্চগড়ে ছাত্রীকে যৌ/ন হ/য়/রা/নি/র অভিযোগে শিক্ষককে গ/ণ/ধো/লা/ই
ইম/


