বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় মিললো ভাই-বোনের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আপন ভাই-বোনের করুন মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগডহর গ্রামের জামাল মিয়ার তিশা (৭) ও ছেলে আরিয়ান (৬)৷

বিজ্ঞাপন

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুর রহমান জানান, দুই শিশু বাড়িতে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাদের অনেক খোজাখুজি করেও পাওয়া যায়নি। পরে ডোবায় গোসল করতে নেমে এক শিশুর মরদেহ দেখতে পায়। এরপর আরেকজনের মরদেহ পাওয়া যায়। মরদেহ তাদের বাড়িতে রয়েছে বলে জানতে পেরেছি।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, বিষয়টি পুলিশকে অবগত করেনি। তবে আমরা খোঁজ নিচ্ছি। ।

পড়ুন: নিখোঁজের দুইদিন পর প্রতিবেশীর সেফটিক ট্যাংকে মিলল শিশুর লাশ

দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন