বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় চিংড়ি মাছে জেলি ঢুকিয়ে প্রতারণা, লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিংড়ি মাছে ভেজাল জেলি পদার্থ দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, অভিযোগ রয়েছে উচালিয়াপাড়া মোড়ে চিংড়ি মাছ ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন ধরে ক্রেতাসাধারণের সাথে প্রতারণা করে আসছে। এ বিষয়ে জানতে পেরে সরজমিনে বাজারে উপস্থিত হয়ে চিংড়ি মাছের নমুনা সংগ্রহ করে দেখতে পাওয়া যায় মাছের ভেতরে প্রচুর ভেজাল জেলি-পদার্থ মেশানো হয়েছে। তারা এসব জেলি মানব দেহের জন্যে অত্যন্ত ক্ষতিকর এবং মাছে ওজন বাড়ানোর জন্যে অসাধু মাছ ব্যবসায়ীরা এসব করে আসছে।

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে মাছ ব্যবসায়ী মোহাম্মদ উদয় নামে এক জন চিংড়ি মাছ ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পড়ুন: গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ইএম) আশরাফুল হকের ঘুষ বাণিজ্য

দেখুন: পটুয়াখালীতে গণপূর্তের পরিত্যক্ত ২৬ ভবন অপরাধীদের আশ্রয় |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন