বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘রসমলাই’ খেয়ে শিশুসহ ৫ জন হাসপাতালে! 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দোকান থেকে নেয়া রসমালাই খেয়ে শিশুসহ ৫ জন অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

 অসুস্থদের পরিবারের সূত্রে জানা গেছে, নাসিম নামে এক যুবক উপজেলার সিঙ্গারবিল বাজারের রংধনু বেকারী এন্ড সুইট হাট থেকে রসমালাই ক্রয় করে বাসায় নিয়ে যায়। এ রসমালাই খেয়ে পরিবারে ৫ জন অসুস্থতা বোধ করে। পরে তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাদের অবস্থা দেখে এখানকার দায়িত্বরত চিকিৎসক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। 

অসুস্থরা হলেন, মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭), তাদের দুই সন্তান আয়াত (৪), সাদী (১১), নাঈম এর স্ত্রী জ্যােতি (৩৩),  ইয়ানা (৫)। 

আক্রান্ত পরিবারের সদস্য নাহিদ আল মাহমুদ জানান, তার ছোট ভাই নাসিম রংধনু থেকে রসমালাই নিয়ে গেলে এমিষ্টি খাওয়ার পর তার স্বজনরা অসুস্থ হয়ে পড়ে। দুপুরে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ ব্যাপারে রংধনু বেকারী এন্ড সুইট হাট এর মালিক জামাল মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে তিনি অবগত নন। তিনি প্রতিদিন এ প্রতিষ্ঠান থেকে ৩০/৪০ কেজি রসমালাই বিক্রি করেন বলে জানান। তবে তিনি খোঁজ নিয়ে অসুস্থদের বাড়িতে যাবেন বলে জানিয়েছেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভুঞা বলেন-  অসুস্থ হয়ে হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো হয়েছে।  

পড়ুন: একটি সাঁকো উদ্বোধনে স্বস্তির হাসি সাত গ্রামের মানুষের

দেখুন: যে শহরের বাসিন্দাদের সবার আছে ব্যক্তিগত বিমান

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন