ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অনিদিষ্টকালের জন্যে ঘোষণা করা ধর্মঘট প্রত্যাহার করেছে ওষুধ ব্যবসায়ীরা। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিনিয়র সহসভাপতি সানাউল হক ভূইয়া এই সিদ্ধান্তের কথা জানান। এরআগে, সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্যে ঔষধের ফার্মেসি বন্ধ ঘোষণা করে ব্যবসায়ীরা। এতে করে দুর্ভোগে পড়ে রোগী ও সাধারণ মানুষ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিনিয়র সহসভাপতি সানাউল হক ভূইয়া জানান, জনদূর্ভোগের কথা চিন্তা করে অনির্দিষ্টকালের ধর্মঘট আমরা প্রত্যাহার করে নিয়েছি আমরা। তবে যদি আমাদের দাবি মানা নাহলে সারা জেলা জুড়ে আন্দোলন গড়ে তুলা হবে।
ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের দোকান গুলো আমাদের ভাড়া নেওয়া। আমরা নিয়মিত ভাড়া প্রদান করে আসছি। অথচ আমাদের অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। যা অমানবিক ও অবৈধ। অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত সমাধান চাই। কয়েকদিন যাবত আমরা আন্দোলন চালিয়ে আসছি। এতে প্রতিকার না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের সকল ওষুধের ফার্মেসী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের অবৈধ দোকান উচ্ছেদ করে নতুন গেইট নির্মাণের দাবিতে কয়েকদিন যাবত বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গাছে ঝুলছিল কৃষকের মরদেহ
দেখুন: তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব |
ইম/


