বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে চাঞ্চল্যকর সালাম খান হত্যা মামলায় প্রধান আসামী ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনার সাথে সম্পৃক্ত না থাকায় এই মামলা থেকে অপর তিনজনকে খালাশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এই রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

আদালত ও মামলার বিবরনী সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারী দিবাগত রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবিরপাড়ার বাসিন্দা সালাম খানকে কৌশলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্তর এলাকা থেকে ডেকে নিয়ে যায়। পরে তার মাথায় ভারী ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে লাশ ঘটনাস্থলের পাশে একটি রাইস মিলের মাঠের পশ্চিম পাশে ফেলে রেখে যায়।
এ ঘটনার পরের দিন নিহতের ছেলে মো. ইমরান খান বাদী হয়ে ৬ জনকে আসামি করে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর পর জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। এর একবছর পর মামলাটি সিআইডিতে অধিকতর তদন্তের জন্যে হস্তান্তর করা হয়। পরে তদন্ত করে সিআইডি ২০১৫ সালের ২৯ অক্টোবর আসামী ৬জনের মধ্যে ৪ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি দীর্ঘ পর্যালোচনা করে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম মঙ্গলবার মামলার রায় প্রদান করেন। রায়ে মামলার প্রধান আসামি ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। সেই সাথে দন্ড প্রাপ্ত আসামীকে ১লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার প্রধান আসামি জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন। মামলার অপর তিন আসামী জাহানারা বেগম, মো. বাছির মিয়া ও নজরুল মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় এই মামলা থেকে তাদেরকে খালাস প্রদান করা হয়।

জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফখর উদ্দিন আহম্মদ খান জানান, আসামী ইকবালের কাছে ৫ লাখ টাকা পেতেন সালাম খান। এই টাকা চাও কে কেন্দ্র করে তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে আসামী ইকবাল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছিলেন। আদালত কেবল আসামী ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তিনি জানান, মামলা রায়ের কপি আমাদের হাতে আসেনি। আসলে
আইনগত সুবিধা যদি পাওয়া যায় কোনো গ্রাউন্ড থাকে সে ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে উচ্চ আদালতে বাকি আসামীদের সাজার ব্যাপারে আপীল করা হবে।

পড়ুন: দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের

দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন