32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় গভীররাতে রেললাইনে আগুন 

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত পৌণে দুইটার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা পাঘাচং ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। তবে আধাঘন্টা ব্যাবধানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেলাইনের উপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই দুস্কৃতিকারিরা পালিয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান তিনি।

পড়ুন: ঢাকা-খুলনা মহাসড়কে পাঁচ ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক

দেখুন: মাদারীপুরে সেতুর কাজ মাঝ পথেই বন্ধ, জনদুর্ভোগ চরমে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন