ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পুলিশ ক্যাম্পের সামনে থেকে পুলিশের কাছ থেকে এক যুবলীগ নেতাকে ছিনতাইয়ের মামলায় গাজী মো. জয়নাল নামে এক জাতীয়পার্টির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার জয়নাল অরুয়াইল ইউনিয়ন জাতীয় পার্টির যুবসংহতির সভাপতি পদে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক টিপু সুলতান জানান, পুলিশকে মারধর করে গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গাজী জয়নাল জড়িত ছিলেন। এই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, একাধিক মামলার পলাতক আসামি অরুয়াইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক গাজী বোরহান উদ্দিনকে গত ৪ নভেম্বর গ্রেফতার করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। পরে সরাইল থানায় নেওয়ার পথে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই: জাপা নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পুলিশ ক্যাম্পের সামনে থেকে পুলিশের কাছ থেকে এক যুবলীগ নেতাকে ছিনতাইয়ের মামলায় গাজী মো. জয়নাল নামে এক জাতীয়পার্টির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার জয়নাল অরুয়াইল ইউনিয়ন জাতীয় পার্টির যুবসংহতির সভাপতি পদে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক টিপু সুলতান জানান, পুলিশকে মারধর করে গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গাজী জয়নাল জড়িত ছিলেন। এই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, একাধিক মামলার পলাতক আসামি অরুয়াইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক গাজী বোরহান উদ্দিনকে গত ৪ নভেম্বর গ্রেফতার করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। পরে সরাইল থানায় নেওয়ার পথে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করে পুলিশ।
পড়ুন: নওগাঁয় বৈদ্যুতিক মিটার চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার
দেখুন: ভোলা-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন গোলাম নবী
ইম/