০১/০৩/২০২৬, ২২:৪২ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গুলি করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম ওই এলাকার মো. মস্তু মিয়ার ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, গতরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে সাদ্দামকে হত্যা করেছে।

বিজ্ঞাপন

নিহতের স্বজনা অভিযোগ করে বলেন, গতকাল রাত দুইটার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করা হয়েছে।।

এর আগেে গতকাল সন্ধ্যায় শহররের কান্দিপাড়া মাদরাসা রোডে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের সঙ্গে স্থানীয় লায়ন শাকিল গ্রুপের মধ্যে পূর্ববিরোধের জেরে লায়ন শাকিলের নেতৃত্বে দিলীপ গ্রুপের লোকজনের ওপর গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। নিহত সাদ্দাম দিলীপের সমর্থক ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করে জানান, তিনি সাদ্দামকে ডেকে নিয়ে যাননি। বরং সাদ্দাম তার সাথেই ছিলেন। রাতে লায়ন শাকিল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাদ্দাম গুলবিদ্ধ হয়ে মারা যায়। 

পড়ুন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাতিয়ায় মিলাদ মাহফিল

দেখুন- সরকারকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জোনায়েদ সাকির |

সাবিসা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন