বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় আদর্শ মাতৃভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য তৈরির দায়ে একটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের ডা. ফরিদুল হুদা রোডে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন

ভ্রামাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে ডা. ফরিদুল হুদা রোডস্থ বিভিন্ন মিষ্টির দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য তৈরির দায়ে আদর্শ মাতৃভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিনদিনের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. ছফিউর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, আদর্শ মাতৃভান্ডারে পরিস্কার-পরিচ্ছন্নতার ঘাটতি ছিল। এজন্য জরিমানা করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে যেন খাদ্যদ্রব্য তৈরি করা হয়- সেজন্য সতর্ক করা হয়েছে।

পড়ুন: ভারতের মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

দেখুন: ছোলা বিরিয়ানি বিক্রি করে ঢাকায় বাড়ি কিনেছেন ইদ্রিস

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন