১৮/০২/২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্ল্যাকলিস্টেড ধুরন্ধর টু’র প্রযোজনা সংস্থা

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’ মুক্তির আগেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন নির্মাতা ও প্রযোজক আদিত্য ধর। শুটিং সেটে নিরাপত্তাবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগে তার প্রযোজনা সংস্থা ‘বি সিক্সটি টু স্টুডিওস’-কে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টেড) করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। একইসঙ্গে ১ লাখ রুপি জরিমানাও করা হচ্ছে এই সংস্থাকে। 

বিজ্ঞাপন

গত ৩০ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বাইয়ের ব্যস্ত ফোর্ট এলাকায় ‘ধুরন্ধর টু’-এর শুটিং চলছিল। অভিযোগ উঠেছে, কঠোর নিরাপত্তা বেষ্টিত এই এলাকায় যথাযথ অনুমতি ছাড়াই ড্রোন ব্যবহার করেছে শুটিং টিম।

এছাড়া বিএমসিকে না জানিয়ে বারবার শুটিং স্পট পরিবর্তন এবং সেটে রান্নার কাজে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগও উঠেছে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠানের সান্নিধ্যে এমন অনিয়ম বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে বলে মনে করছে নগর কর্তৃপক্ষ।

বিএমসির ‘এ’ ওয়ার্ডের কর্মকর্তারাডেপুটি মিউনিসিপ্যাল কমিশনারের কাছে প্রযোজনা সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করার আবেদন জানিয়ে চিঠি দেন। এর আগে অবৈধভাবে ড্রোন চালানোর দায়ে মুম্বাই পুলিশ সিনেমার লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে থানায় মামলাও করেছে। বিএমসি জানিয়েছে, বারবার সতর্ক করার পরেও শুটিং টিম বিধিনিষেধ না মানায় তাদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হবে।

আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রণবীর সিং অভিনীত ও আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল। সম্প্রতি প্রকাশিত টিজারে রণবীরের ‘হামজা আলি’ রূপ দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করলেও শুটিং চলাকালীন এসব বিতর্ক সিনেমার প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

পড়ুন:মেয়ে রাশাকে নিয়ে বিতর্ক, স্পষ্ট অবস্থানে রাভিনা

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন