২৮/০২/২০২৬, ৮:০৪ পূর্বাহ্ণ
17.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৮:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য গণভোটঃ ফরিদা আখতার

ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, জনগণ যদি মনে করেন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি নতুন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে দেশ এক ধাপ এগোতে পারে, তাহলে তারা সে অনুযায়ী রায় দেবেন।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে কেবল জনপ্রতিনিধি নির্বাচনই নয়, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণের মতামত গ্রহণের জন্যও গণভোটের ব্যবস্থা রাখা হয়েছে। চারটি মৌলিক বিষয়কে একটি প্যাকেজ আকারে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে, যেখানে সম্মতি বা অসম্মতির মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করবেন। তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংসদে গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ ও সরকার গঠন করবেন। তবে তারা জুলাই সনদের বিপক্ষে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন না। জুলাই সনদই হবে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি। ফরিদা আখতার বলেন, স্বাধীন পুলিশ কমিশনসহ বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ ইতোমধ্যে অধ্যাদেশের মাধ্যমে গ্রহণ করা হয়েছে এবং এসব বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

তফসিল ঘোষণার পর সরকার এসব বিষয়ে কথা বলতে পারবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে প্রচারণা চালাতে আসেনি। এটি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের দায়িত্ব পালনের অংশ।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য নয়, বরং আগামী রাষ্ট্রব্যবস্থা কেমন হবে-সে বিষয়ে জনগণের মতামত গ্রহণের লক্ষ্যেই কাজ করছে। সংবিধান সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সংবিধানে যেসব ধারা গণবিরোধী ছিল এবং ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, সেগুলো সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে। তবে সংবিধান সংস্কারের মাধ্যমে মৌলিক অধিকার কিংবা ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হবে-এমন আশঙ্কার কোনো ভিত্তি নেই।

জেলা প্রশাসন পিরোজপুরের আয়োজনে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল মান্নান। এ সময় জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীসহ পিরোজপুর জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন- নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

দেখুন- অর্থনীতিকে আইসিইউ থেকে কেবিনে আনা হলো: অর্থ উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন