০৯/০২/২০২৬, ১৬:০৪ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৬:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান বিএনপি’র বিদ্রোহী প্রার্থী দেলোয়ারের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দুয়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক নেতা মো. দেলোয়ার হোসেন ভূঞা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নিজ নির্বাচনী এলাকায় প্রচারণাকালে তিনি ভোটারদের আশ্বস্ত করেন যে, কোনো প্রকার হুমকি-ধমকিতে ভয় পাওয়ার প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নে ভগবতী গ্রামে প্রচারণা সভায় দেলোয়ার হোসেন ভূঞা অভিযোগ সূরে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে।

তিনি বলেন, “অনেকে বলছে কেন্দ্রে যাবেন না, কেন্দ্রে গেলে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে হবে। আমি আপনাদের (জনসাধারণ) অনুরোধ জানাই, আপনারা কেন্দ্রে যাবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।”

নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়ে ভোটারদের আশ্বস্ত করে স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী (আর্মি), বিজিবি এবং পুলিশ বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের উপস্থিতি অনুযায়ী ভোট গ্রহণ করা হবে। ভোটের গোপনীয়তা রক্ষা করা সরকার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব।

এলাকার স্বাস্থ্যসেবা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার অনুন্নয়নের বিষয়টি তুলে ধরে দেলোয়ার হোসেন বলেন, “আমি নিজে সশরীরে এসব এলাকার সমস্যাগুলো দেখেছি। আল্লাহ যদি আমাকে আপনাদের প্রতিনিধি (এমপি) হিসেবে নির্বাচিত করেন, তবে আমি নিজে উপস্থিত থেকে এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান করবো- ইনশ্-আল্লাহ।”

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি নেতাকর্মী ও সমর্থকদের কোনো প্রকার উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধরার পরামর্শ দেন। তিনি বিশ্বাস করেন, ভোটাররা যদি সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তবে ‘ঘোড়া’ প্রতীকের জয় সুনিশ্চিত।

নির্বচানী এ সমাবেশে কেন্দুয়া বিএনপি’র প্রাক্তণ সভাপতি সৈয়দ মাহমুদুল হক, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা শাওন সরকার জুয়েল, ব্যবসায়ী তৌহিদুল ইসলামসহ অনেক সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। শেষে তিনি স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং ‘ঘোড়া’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

মো. দেলোয়ার হোসেন ভূঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে কেন্দুয়া উপজেলা বিএনপি’র সম্মানীত সদস্য পদসহ দলের প্রাথমিক পদ থেকে বহিস্কার করা হয়। এরআগে তিনি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়াও তিনি কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসকল পদে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করেছেন।

পড়ুন- নারায়ণগঞ্জ- ১ আসনে সরে গেলেন স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন

দেখুন- ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন