২০/০২/২০২৬, ০:৩০ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ০:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাবিপ্রবিতে গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (০৯ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাস এবং দুটি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রাবিপ্রবি ক্যাম্পাস, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬০৩ জন উপস্থিত এবং ৮২৬ জন অনুপস্থিত ছিলেন; উপস্থিতির হার ৭৫ দশমিক ৯১ শতাংশ।

রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর ড. আতিয়ার রহমান ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন অফিস, পৌরসভা, অটো ও বাস মালিক সমিতি, হোটেল মালিক সমিতিসহ সকল অংশীজনদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এনএ/

দেখুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে আসছে বিশ্ববিদ্যালয়গুলো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন