১১/০২/২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভাঙন-জলোচ্ছ্বাসে দিশেহারা চালিতাবুনিয়াবাসী, তিন দফা দাবিতে ঢাকায় মানববন্ধন

ভাঙন-জলোচ্ছ্বাসে দিশেহারা পটুয়াখালীর রাঙ্গাবালীর নদীভাঙন কবলিত চালিতাবুনিয়া ইউনিয়ন রক্ষার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশ নেন রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়াসহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা, শিক্ষার্থী, লেখক, সাংবাদিক ও বিশিষ্টজনেরা ।

বক্তারা বলেন, চালিতাবুনিয়া ইউনিয়নটি দীর্ঘদিন ধরে নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। প্রতিবছর বর্ষা মৌসুম ও প্রাকৃতিক দুর্যোগের সময় অস্বাভাবিক জোয়ার কিংবা জলোচ্ছ্বাসে গোটা ইউনিয়ন প্লাবিত হয়। ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা, স্কুল এমনকি কবরস্থানও পানিতে প্লাবিত হয়।

ক্ষোভ প্রকাশ করে তারা আরও বলেন, ভোট আসে, ভোট নেয়। প্রতিবার ভাঙন রোধের প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে তা বাস্তবায়ন হয় না। লোক দেখানো কিছু প্রকল্পে কাজ হলেও টেকসই বাঁধের কোনো উদ্যোগ নেই।

বক্তাদের দাবি, প্রতিবার বেড়িবাঁধ মেরামত করা হলেও তা টেকসই হয় না। বরং বর্ষা নামলেই সেই বাঁধ ভেঙে পড়ে। স্থায়ী ও কার্যকর সমাধান হিসেবে ব্লক দিয়ে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের কাছে তিন দফা দাবি তোলা হয়-এক. চালিতাবুনিয়ায় টেকসই ব্লক বাঁধ নির্মাণ, দুই. নদীভাঙনে গৃহহারা মানুষের পুনর্বাসন এবং তিন. ভূমিহীনদের জন্য খাস জমি বরাদ্দ।

এসময় বক্তারা বলেন, নদীভাঙনের ফলে শত শত পরিবার একাধিকবার ভিটেমাটি হারিয়েছে। তাই ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য উল্লেখিত তিন দফা দাবি বাস্তবায়ন এখন মৌলিক দাবি।

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, চালিতাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাহাউদ্দীন হাওলাদার ও ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতির সহসভাপতি রাজিব জুবায়ের প্রমুখ।

পড়ুন: কালীগঞ্জে প্রভাব খাটিয়ে সাব রেজিস্ট্রার অফিস নির্মাণ, উদ্বোধনে পরিবারের বাঁধা

দেখুন: ঈদে লঞ্চের স্পেশাল সার্ভিস নিয়ে অনিশ্চয়তা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন