বিএনপির বিরুদ্ধে যারা ভারতের পক্ষপাতের অভিযোগ তোলেন, তাদের উদ্দেশ্য করে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো বলেছেন, জিয়াউর রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন দিতে হয়েছে। তাই জিয়াউর রহমানের জেষ্ঠ্য সন্তান তারেক রহমান কখনো ভারতের পক্ষে যেতে পারে না।
বৃহস্পতিবার বিকালে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা সেন্টাল কমিউনিটি সেন্টারে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় বক্তব্যকালে এসব কথা বলেন।
পরিচিতি সভায় বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহফুজুল হক আবেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী’সহ অনেকেই।
এতে জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বলেন, নির্বাচন কমিশনার নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেছেন। যারা পিআর নিয়ে কথা বলে, তারা নির্বাচন চায় না। এই পিআর সম্পর্কে জনগনেরও কোন ধারণা নাই। তাই ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন দিয়ে জনগনের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান এই বিএনপি নেতা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

