28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৮:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প

রাশিয়ার সঙ্গে কোনো দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখলে তাদের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর প্রভাব পড়তে পারে ভারতেও। ট্রাম্পের এমন সিদ্ধান্তের ফলে ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার বাজার।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনেটের একটি বিলে অনুমোদন দিয়েছে, ভারত ও চীনসহ রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারে। সেনেটে ৮৪ জন এই বিল সমর্থন করছেন। অগাস্টে এটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই বিল অনুমোদিত হলে তার প্রত্যক্ষ এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

এ খবর প্রকাশে এনেছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। এবিসি নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আপনি যদি রাশিয়া থেকে পণ্য কেনার পাশাপাশি ইউক্রেনকে সাহায্য না করেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা আপনার পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ভারত ও চীন পুতিনের ৭০ শতাংশ তেল কেনে। যা রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সচল রেখেছে।

রিপাবলিকান এ সেনেটর বলেন, ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক একটি গল্ফ খেলার সময় এসেছিলেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছিলেন, এখন আপনার বিলটি উপস্থাপনের সময় এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগে লিন্ডসে গ্রাহামকে আইনের বাধ্যতামূলক শর্তাবলী- যেমন ‘হবে’ এর পরিবর্তে ‘হতে পারে’ এর মতো আরও বিচক্ষণ শব্দ ব্যবহার করার জন্য অনুরোধ করেছিলেন। যাতে এর বাধ্যতামূলক প্রয়োগের বিধানগুলোকে দুর্বল করা যায়।

বিজ্ঞাপন

পড়ুন: কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন