বিজ্ঞাপন

ভারতের নদীর পানি পাকিস্তান পাবে না : মোদি

যেসব নদীর ওপর ভারতের অধিকার রয়েছে, সেসব নদী থেকে পাকিস্তান পানি পাবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মিরে প্রাণঘাতী হামলার পর প্রতিবেশী দেশটির সঙ্গে ভারত গুরুত্বপূর্ণ সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করার এক মাস পর বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে; যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক ছিলেন। এই হামলার ঘটনার পর ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে ভারতের স্বাক্ষরিত সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করাসহ একাধিক পদক্ষেপ নেয় নয়াদিল্লি।

কাশ্মিরে হামলার ঘটনায় পাকিস্তানের মদত রয়েছে বলে ভারত দাবি করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। এই ঘটনার জেরে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ মে উভয় দেশ এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।

পাকিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় নরেন্দ্র মোদি বলেছেন, ‘‘প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে… পাকিস্তানের সেনাবাহিনীকে এই মূল্য দিতে হবে। পাকিস্তানের অর্থনীতি এই মূল্য দেবে।’’

সিন্ধু নদ পানিবণ্টন চুক্তির আওতায় ভারত থেকে আসা তিনটি নদীর মাধ্যমে পাকিস্তানের কৃষি ক্ষেত্রের ৮০ শতাংশ পানি সরবরাহ করা হয়। যদিও পাকিস্তানের অর্থমন্ত্রী বলেছেন, চুক্তি স্থগিত হলেও তাৎক্ষণিক এর কোনও প্রভাব পড়বে না।

কাশ্মিরে গত এপ্রিলের হামলার ঘটনার পর থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, স্থল সীমান্ত বন্ধ এবং ভিসা স্থগিত-সহ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান।

পড়ুন: আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে: মোদি

দেখুন: যুদ্ধবিরতিতে বাধ্য হলো মোদি?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন