জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন জানান তিনি।
বিজ্ঞাপন
পেজে দেওয়া এক পোস্টে লেখেন, অভিনন্দন বাংলাদেশ জাতীয় ফুটবল টিমকে! এদিকে গতকাল রাতে জায়ামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিনন্দন জানান।
এক বিবৃতিতে তিনি বলেন, আজ ১৮ নভেম্বর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে ঐতিহাসিক জয় অর্জন করেছে, তার জন্য আমি দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের ফুটবলপ্রেমী জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই।
পড়ুন: লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৩
আর/


