এশিয়া কাপ সুপার ফোরের আজকের ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারাতে ফাইনালের টিকিট অনেকটায় নিশ্চিত হবে টাইগারদের। সেই লক্ষ্যে আজ মাঠে নামছে লিটন বাহিনী।
এ ম্যাচ যে দল জিতবে, তারাই নিশ্চিত করবে এশিয়া কাপের ফাইনাল। যদিও এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত অধিনায়ককেই ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।
ইনজুরির কারণে দলপতি লিটন দাস ভারতের বিপক্ষে খেলছেন না। অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন তিনি। এ কারণে অধিনায়কত্বেও আসবে পরিবর্তন। এদিন লিটন দাসের পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন জাকের আলী।
বিজ্ঞাপন
পড়ুন : আজ ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন পূরণ হবে কী বাংলাদেশের?


