20 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে রানের বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয়

বিশাখাপত্তনমে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া। ভারতের ৩৩০ রানের বিশাল স্কোর তাড়া করে এক ওভার হাতে রেখেই জয় তুলে নেন সাতবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ভারতের স্মৃতি মান্ধানা ৬৬ বলে ৮০ রান করে বিশ্বের প্রথম নারী ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে ১ হাজার রান পূর্ণ করেন। ২০২৫ সালে ১৮ ম্যাচে তার মোট রান দাঁড়িয়েছে ১০৬২। মান্ধানা নিজেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ম্যাচে ৯৮২ রান করে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের ১৯৯৭ সালের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড স্থাপন করেছিলেন।

অস্ট্রেলিয়ার জয়ে নেতৃত্ব দেন অধিনায়ক অ্যালিসা হিলি। মাত্র ১০৭ বল খেলে একাই ১৪২ রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি। বল হাতে ৫ উইকেট শিকার করে দলের জয়ের আরেকটি প্রধান ভূমিকা পালন করেন অ্যানাবেল সাদারল্যান্ড।

ভারতের ইনিংস শুরু হয় প্রতিকা রাওয়াল ও মান্ধানার ব্যাটিং তাণ্ডবের মধ্য দিয়ে। ১৫৫ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত্তি দেন তারা। তবে অস্ট্রেলিয়ার মোলিনেয়াক্স ওই জুটি ভেঙে ভারতের ধাওয়াকে ব্যর্থ করেন। পরবর্তীতে অধিনায়ক হারমানপ্রীত কউর ব্যর্থ চেষ্টা করেন দলের জয় নিশ্চিত করতে।

বিজ্ঞাপন

পড়ুন : এবার নিউজিল্যান্ডের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন