১০/০২/২০২৬, ১৯:০৮ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশী আটক

যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবির) সদস্যরা। তাদের মধ্যে ৩জন

বৃহস্প্রতিবার (৪ সেপ্টেম্বর) ভোরের দিকে সীমান্তের রুদ্রপুর পশ্চিম পাড়া নামক স্থান থেকে তাদেরকে আটব করা হয়।

এসময় আটককৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে বাংলাদেশী-৬৮৫/-(ছয়শত পঁচাশি) টাকা, ভারতীয় ১৭৪০/-( এক হাজার সাতশত চল্লিশ) রুপি এবং ০৩ টি মোবাইল ফোন ( স্মার্ট-০২ টি এবং বাটন-০১ টি) জব্দ করা হয়।

আটকরা হলেন, যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত পাগল চাঁদের ছেলে খোকন বিশ্বাস (৫৬), একই জেলার কামাল পুর গ্রামের আশুতোষ গনেশের ছেরে অসীম কুমার দত্ত (৫০), ও খুলনা জেলা সদর উপজেলার স্যার ইকবাল রোড সড়ক এলাকার হরিপদ ঘোষের ছেলে উমা প্রসাদ ঘোষ (৫৬),।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্ম্মাদ খুরশীদ আনোয়ার (পিবিজিএম পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর আসে অবৈধ পথে কয়েকজন বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করবে।এমন গোপন খবরে বিজিবির একটি চৌকস অভিযানিক দল রুদ্রপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জন বাংলাদেশীকে আটক করে।

এ সময় আটককৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে বাংলাদেশী-৬৮৫/-(ছয়শত পঁচাশি) টাকা, ভারতীয় ১৭৪০/-( এক হাজার সাতশত চল্লিশ) রুপি এবং ০৩ টি মোবাইল ফোন ( স্মার্ট-০২ টি এবং বাটন-০১ টি) জব্দ করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে মালামালসহ মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বিজিবি অধিনায়ক আরো জানান, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে প্রতিনিয়ত প্রেষণা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন: ভারতে আটক বাংলাদেশী দুই নারী ও এক পুরুষ কে বেনাপোল দিয়ে হস্তান্তর

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন