১১/০২/২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারতে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ৮

ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ৭ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করী।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহর নগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মী ও চিকিৎসাকর্মীরা।

ভারতে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ৮

ভারতীয় সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়। এতে কেঁপে ওঠে পুরো এলাকা এবং কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিপি বিভাগে থাকা অন্তত ১৫ জন শ্রমিক আটকা পড়েন।

এনডিটিভি জানায়, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে, এর আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।

ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ শুরু করেছে তারা। এরমধ্যে জীবিত দুজনকে বের করে আনা হয়েছে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বের করে আনার চেষ্টা চলছে।

তবে এ ঘটনায় তাদের মধ্যে কত জন বেঁচে আছেন, তা এখনও বোঝা যাচ্ছে না। দুর্ভাগ্যজনক এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণকে এক মিনিট নীরবতা পালন করতে বলেন নীতিন গড়করী।

দেখুন: ইরানের এক অস্ত্র দেখে বোবা আমেরিকা-ইসরায়েল!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন