বিজ্ঞাপন

ভারতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ, বিতর্কের ঝড়

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে রাখা হয়নি। আফগান কর্মকর্তাদের এই সিদ্ধান্তের ফলে ভারতে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। খবর দ্য হিন্দুর। 

ভারতের পক্ষ থেকে অনুরোধ জানানো সত্ত্বেও তালেবান কর্মকর্তারা নারী সাংবাদিকদের উপস্থিতিতে রাজি হননি বলে জানা গেছে। শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান দূতাবাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এই সংবাদ সম্মেলন করেন মুত্তাকি।

নারী সাংবাদিকদের বাদ দেওয়ার এই ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ভারতীয় কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই বিষয়ে স্পষ্টীকরণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুত্তাকি আফগান নারীদের স্বাধীনতার বিষয়ে বলেন, প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি, আইন ও নীতি আছে এবং এটিকে সবার সম্মান জানানো উচিত। তিনি দাবি করেন, আফগানিস্তানে আইন সমুন্নত আছে এবং পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো।

তবে ভারতের মাটিতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আঞ্চলিক কূটনীতি এবং নারী অধিকারের বিষয়ে তালেবানের মনোভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বিজ্ঞাপন

পড়ুন : নোবেল শান্তি পুরস্কার পেয়ে মারিয়া- ‘আমি স্তব্ধ’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন