বিজ্ঞাপন

ভারতে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০ শ্রমিক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যের তাশখাই এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় ঘটা এই ঘটনায় বহু শ্রমিক আটকা পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও প্রশাসন। খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডে

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি খনির ভেতরেই ঘটে, যার ফলে সেখানে থাকা শ্রমিকদের মধ্যে বড় ধরনের প্রাণহানি ঘটে। কর্তৃপক্ষের ধারণা, নিহতদের অধিকাংশই প্রতিবেশী আসাম রাজ্যের শ্রমিক। ঘটনার পরপরই মেঘালয় পুলিশ উদ্ধার অভিযান শুরু করে এবং একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। খনি এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

এছাড়া খনির আশপাশে বহু শ্রমিক জড়ো হয়েছেন। সেখানে নারী ও শিশুকেও উপস্থিত থাকতে দেখা যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত শ্রমিকদের একজন আসামের কাটিগড়ার বিহারা গ্রামের বাসিন্দা। উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলায় বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

অন্যদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলার একটি গ্রামে সন্দেহভাজন অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে শ্রমিকরা খনির গভীরে আটকা পড়েন।

জেলার পুলিশ সুপার বিকাশ কুমার জানান, থাংস্কু এলাকায় এই ঘটনা ঘটে। উদ্ধারকাজে সহায়তার জন্য রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর সাহায্য চাওয়া হয়েছে। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, কয়লা উত্তোলনের সময়ই বিস্ফোরণটি ঘটে এবং খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, খনিটি অবৈধভাবে চালু ছিল বলেই মনে হচ্ছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় তদন্ত শুরু করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন