২৮/০২/২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
25 C
Dhaka
২৮/০২/২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারতে গেলে বলে দেশ বিক্রি করে দিয়েছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার বিরুদ্ধে সেই ৮২ সাল থেকেই সমালোচনা ও নেতিবাচক কথাবার্তা প্রচার হয়ে আসছে। আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়ে থাকে। আমি এগুলোকে গুরুত্ব দেই না। কিছুদিন আগে ভারত গেলাম। তখন আমার বিরুদ্ধে বলা হলো—আমি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি। চীন গেলাম, এখন বলা হচ্ছে আমাকে কিছুই দেয়নি।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে আজ রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তার সদ্যসমাপ্ত চীন সফর নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম ও ড. আবদুর রাজ্জাক, অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত রয়েছেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

এছাড়াও, সফর সংক্ষিপ্ত করার বিষয়ে তিনি বলেন, ‘প্রচণ্ড জ্বরের কারণে পুতুল আমার সঙ্গে চীনে যেতে পারেনি৷ মাত্র ছয় ঘণ্টা আগে দেশে ফিরেছি বলে এত সমালোচনা-তোলপাড়। অফিসিয়াল কাজ শেষ হলে, সফরে গিয়ে শপিং বা ঘোরাঘুরি করি না। এবারই প্রথম না, এর আগেও অনেকবার এভাবে সফর শেষ করে চলে এসেছি বলে জানান তিনি।’  

তিনি আরও বলেছেন, ‘আমার এ সফরে ২১টি সমঝোতা স্মারক সই হয়েছে। আমাকে হেয় করার জন্য সব সময় আমার বিরুদ্ধে নেগেটিভ কথা বলা হয়েছে। চিনে গেলাম বললো কিছুই দেয়নি। ভারত গেলাম তখন বললো ভারতের কাছে দেশ বিক্রি করে দিলাম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা নেতিবাচক কথা বলেন, তাদের প্রতি আমার করুণা হয়।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন