রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে ভারতে পালানোর চেষ্টাকালে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (১৭ জুন) বেলা ১১টার দিকে তিনি পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে সফটওয়্যারে তার নামে একাধিক মামলা থাকার তথ্য উঠে আসে।
আটক জুবায়ের ইসলাম (৫৮) রাজশাহীর তানোর উপজেলার সাদিপুর গ্রামের মৃত আবু বাক্কার মণ্ডলের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের টু-আইসি তারেক মাহমুদ জানান, ইমিগ্রেশনে প্রবেশের পর নিয়মিত যাচাইয়ের অংশ হিসেবে জুবায়ের ইসলামের নামে তানোর থানায় দুটি মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গত বছরের সেপ্টেম্বরে তানোর থানায় দায়ের হওয়া মামলাগুলোতে জুবায়ের ইসলামের বিরুদ্ধে সংঘর্ষ, হামলা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। মামলাগুলো তদন্তাধীন রয়েছে।
পড়ুন: প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস


