28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৭:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারতের ব্রহ্মস ক্ষেপনাস্ত্রের মজুতাগারে হামলা করেছে পাকিস্তান!

ভারতের ‌‘অপারেশন সিঁদুর’ এর পাল্টা জবাবে অভিযান শুরু করেছে পাকিস্তান। তাদের অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’, যার অর্থ সীসাঢালা প্রাচীর। এর অধীনে ভারতের বেশ কিছু সামরিক স্থাপনায় হামলার দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ অভিযানের আওতায় জম্মু-কাশ্মীর ও পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। এখানে অবস্থিত ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের মজুতাগার রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা পাকিস্তানি সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, শুক্রবার একাধিক হামলা চালানো হয়েছে। ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ভারতের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।

নিজেদের তিন বিমানঘাঁটি লক্ষ্য করে ভারতীয় ক্ষেপণাস্ত্রের হামলার কড়া জবাব হিসেবে ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’ এর অধীনে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই পাল্টা হামলার আগে দেশটি দাবি করেছে যে আজ ভোরে তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। এর একটি রাজধানী ইসলামাবাদের কাছাকাছি ছিল। তবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা বেশির ভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে।

‘ব্রহ্মস’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র। সামরিক যান, সাবমেরিন ও জাহাজ থেকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়। ছোড়া যায় যুদ্ধবিমান থেকেও। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৮০০ কিলোমিটার বা ৪৯৭ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ব্রহ্মস অ্যারোস্পেস নামের একটি প্রতিষ্ঠান এ ক্ষেপণাস্ত্রের উন্নয়নের সঙ্গে জড়িত। এটি ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ও রাশিয়ার রকেট ডিজাইন ব্যুরো এনপিও মাশিনোসট্রোয়েনিয়ার একটি যৌথ উদ্যোগ। ভারতের ব্রহ্মপুত্র নদ ও রাশিয়ার মস্কভা নদীর নামের সঙ্গে মিলিয়ে এ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে ব্রহ্মস।

ভারত সরকারও এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শনিবার পাকিস্তানের তিন বিমানঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার এক বিবৃতিতে জানায়, ‘ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে। তাই আমরা এই জবাব দিয়েছি।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে ভারত। তবে তা নাকচ করে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। এ ছাড়া প্রতিদিনই চলে দুদেশের সীমান্তে গোলাগুলি। এরপর শনিবার (১০ মে) ভোরে ভারতে সামরিক হামলা ‘বুনিয়ান মারসুস’ চালায় পাকিস্তান।

এনএ/

দেখুন: ভারতের ভিসা নীতিতে বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাও!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন