বিজ্ঞাপন

ভারতের ১৫টি আমের চালান বিমানবন্দর থেকেই বাতিল করল যুক্তরাষ্ট্র 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ভারতের ১৫টি আমের চালান নথিপত্রের অনিয়মের কারণে বাতিল করা হয়েছে। ফলে ব্যবসায়ীরা প্রায় ৫ লাখ ডলার ক্ষতির আশঙ্কা করছেন, কারণ তারা হয় এই আম ধ্বংস করবেন, পুনঃরপ্তানি করবেন, বা যুক্তরাষ্ট্রেই ফেলে রাখার কথা ভাবছেন।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় দুই দেশের বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। জানা গেছে, মে মাসের ৮ ও ৯ তারিখে মুম্বাইয়ে এসব আম বিকিরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিল, যেখানে ফলকে নিয়ন্ত্রিত রেডিয়েশনের মাধ্যমে কীটপতঙ্গ ধ্বংস ও সংরক্ষণক্ষমতা বাড়ানো হয়। যদিও আমগুলোতে কোনো কীটপতঙ্গের উপস্থিতি ছিল না, মার্কিন কর্মকর্তাদের চাওয়া প্রশাসনিক নথিতে ভুল থাকায় এই সমস্যার সৃষ্টি হয়।

এই পরিস্থিতির কারণে রপ্তানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

এনএ/

দেখুন: ভারতে এবার ‘৭২ হুরাইন’-এর টিজার নিয়ে বিতর্ক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন