২৫/০২/২০২৬, ০:০৬ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ০:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ১৫

ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে মহাকুম্ভ মেলায় (গ্রেট পিচার ফেস্টিভ্যালে) ‘পবিত্র স্নান’ করতে গিয়ে পদদলিত হয়ে ১৫ জন মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। খবর বার্তা সংস্থা এএফপির

বিজ্ঞাপন

আজ বুধবার (২৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমরা দেখেছি অনেক শিশু ও নারী হারিয়ে যাচ্ছিল এবং সাহায্যের জন্য চিৎকার করছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন এবং তৎকালীন সহায়তা ব্যবস্থা চালু করার আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, পঞ্জিকা অনুযায়ী গতকাল মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। সনাতন ধনর্মাবলম্বীদের বিশ্বাস মতে, এই তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও স্বরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে অশেষ পূণ্য অর্জিত হয়। এ কারণেই মঙ্গলবার সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল।

বিশ্বের সবচেয়ে বড় মানবসমাবেশ এই হিন্দু উৎসবে গত দুই সপ্তাহে ইতোমধ্যে প্রায় ১৪৮ মিলিয়ন মানুষ অংশ নিয়েছেন। কর্মকর্তারা আশা করেছিলেন, এবার প্রায় ১০০ মিলিয়ন মানুষ এই পবিত্র স্নান করতে আসবেন, যেহেতু এটি একটি বিরল আকাশগঙ্গা অ্যালাইনমেন্টের কারণে সবচেয়ে শুভ দিন, যা ১৪৪ বছর ধরে চলে আসছে।

এনএ/

দেখুন: ভারতে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ, লাভ কার ক্ষতি কার?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন