মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জাহাজ চলাচলের সূচিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশে জ্বালানি সরবরাহে চাপ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্রপথের পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানিতে জোর দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে আরও ৭ হাজার টন ডিজেল পৌঁছেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে চালানটি ডিপোতে এসে পৌঁছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী।
পড়ুন: হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ
আর/


