26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি, ভারতীয় সৈন্য নিহত

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনারা “হালকা অস্ত্র ও আর্টিলারি গান” ব্যবহার করে নিয়ন্ত্রণরেখা জুড়ে গুলি চালায় বলে অভিযোগ করেছে ভারত।

এদিকে কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা জুড়ে হওয়া এই গোলাগুলিতে ভারতীয় এক সৈন্য নিহত হয়েছেন। নিহত ওই সেনার নাম দীনেশ কুমার শর্মা। দেশটির হরিয়ানা রাজ্যের বাসিন্দা শর্মা জম্মুর পুঞ্চ সেক্টরে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সিএনএন জানিয়েছে, বুধবার রাতে কাশ্মিরের বিতর্কিত অঞ্চলে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান একে অপরের দিকে গোলাগুলি চালিয়েছে বলে জানিয়েছে ভারতশাসিত কাশ্মিরের প্রতিরক্ষা মুখপাত্র।

ভারতের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বারতওয়াল জানান, পাকিস্তানি সেনারা “হালকা অস্ত্র ও আর্টিলারি গান” ব্যবহার করে নিয়ন্ত্রণরেখা জুড়ে গুলিবর্ষণ করেছে। এর জবাবে ভারতীয় সেনারাও “উপযুক্ত প্রতিক্রিয়া” দিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধ: আকাশপথ পরিবর্তন করছে এয়ারলাইন্সগুলো

দেখুন: পা/র/মা/ণ/বি/ক যু/দ্ধে জড়াতে পারে ভারত-পাকিস্তান?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন