১৪/০২/২০২৬, ১৩:৩১ অপরাহ্ণ
27 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৩:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট সোল্ডআউট, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

অনিশ্চয়তা কাটিয়ে নাটকীয়ভাবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোয় হতে যাওয়া এই ম্যাচের টিকিট অল্প সময়েই ‘সোল্ড-আউট’ হয়ে গেছে। সমর্থকদের মাঝে চিরাচরিত উন্মাদনাও যে ফিরে এসেছে তারই প্রমাণ এটি। এ ছাড়া কলম্বোমুখী মানুষের আগমনে হোটেল ও বিমানের ভাড়ায়ও ব্যাপক প্রভাব পড়েছে।

বিজ্ঞাপন

আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লড়বে ভারত-পাকিস্তান। ম্যাচটি মাঠে বসে দেখতে যে সমর্থকদের আগ্রহ অনেক উঁচুতে থাকবে সেটি বলাই বাহুল্য। অতীতেও এমন ম্যাচ নিয়ে দর্শকদের সব পাগলাটে আচরণের নজির দেখা গিয়েছিল। এবারও যথারীতি ভারত-পাকিস্তান ম্যাচের ৩৫ হাজার টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া তিন-চার গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে– কলম্বোয় হোটেল রুমের ভাড়া অন্য সময়ের চেয়ে তিন গুণেরও বেশি বেড়েছে। যেসব কক্ষে রাতপ্রতি ১০০-১৫০ ডলার ব্যয় হতো, একই ‍কক্ষের জন্য এখন ৬৬০ ডলার পর্যন্ত (প্রায় ৮১ হাজার টাকা) ব্যয় করতে হচ্ছে ক্রিকেটভক্তদের। হোটেলরুম বুকিংয়ের কয়েকটি ওয়েবসাইটে এমন দৃশ্য দেখা গেছে। কলম্বোর তিনটি ট্রাভেল এজেন্সি জানিয়েছে– এই সপ্তাহে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর শেষমুহূর্তে চেন্নাই-দিল্লির মতো শহর থেকে ফ্লাইট বুকিংয়ের হার বাড়তে থাকে।

পড়ুন: গণভোট ফলাফল ও সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন