20.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৮:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি পাসপোর্ট ধারী মার্কিন ডলার ও সৌদি রিয়ালসহ আটক

ভারত থেকে ফেরার পথে বাংলাদেশী শফিউল ইসলাম (৫৫) নামে এক ব্যাক্তির নিকট থেকে ১০ হাজার ইউএস ডলার, ১লাখ ১০ হাজার সৌদি রিয়াল সহ আটক হয়েছে। যা বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) সাড়ে ১০ টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর সামনে থেকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে।

আটককৃত শফিউল ঢাকার লালবাগ থানার সিরাজুল ইসলাম এর ছেলে। তার পাসপোর্ট নং বি -০০৭৪৫৬৬৩।

স্থানীয় মাসুদুর রহমান জানায় কাস্টমস স্কানিং পার হয়ে কি ভাবে এত বিদেশী টাকা নিয়ে বের হলো। তাহলে কি কাস্টমস এর যোগসাজসে সে বের হয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারত থেকে ওই যাত্রী বেনাপোল কাস্টমস পার হয়ে প্যাসেঞ্জার টার্মিনাল এর সামনে আসলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার কাছে ১০ হাজার আমেরিকান মার্কিন ডলার ১,১০,০০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।

আটককৃত শফিউল আলমকে ডলার ও রিয়াল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন- পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

দেখুন- রাজধানীর মাটিকাটায় দু/র্ঘ/ট/নার কবলে বনভোজনের বাস | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন