28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৮:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনা করে যা বললেন বাভুমা

গত বছর এশিয়া কাপ থেকে ভারত-পাকিস্তানের ম্যাচে হাত মেলান না দুই দলের ক্রিকেটারেরা। শুরুটা অবশ্য করেছিল ভারতই। কাশ্মীরের পেহেলগামে হামলা ও তার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক আরো উত্তপ্ত হয়ে উঠেছে। তার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। দুই দেশের ক্রিকেটারদের হাত না মেলানোকে ভালোভাবে দেখছেন না টেম্বা বাভুমা।

বিজ্ঞাপন

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেছে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক বাভুমাকে। তিনি বাইরে থেকে বিষয়টি দেখেছেন। তার মনে হয়েছে, এ রকমটা ক্রিকেটের জন্য ভালো না।

সংবাদসংস্থা পিটিআইকে বাভুমা বলেন, ‘বাইরে থেকে দেখলে ব্যাপারটা ভালো দেখায় না। ক্রিকেটের জন্যও সেটা ভালো নয়। দিন শেষে তো এটা ভদ্রলোকের খেলা। সেটা শুনেই বড় হয়েছি। তাই ক্রিকেটারদের কাছে কিছুটা ভদ্র ব্যবহার আশা করা যায়।’

তিনি যে হাত না মেলানোর বিপক্ষে তা স্পষ্ট করে দেওয়ার পাশাপাশি বাভুমা জানিয়েছেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক ও রাজনীতির বিষয়ে কোনো ধারণা তার নেই। ফলে শুধুমাত্র দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে তিনি এমনটা বলছেন।

বাভুমা বলেন, ‘আমি বাইরে থেকে বিষয়টা দেখছি। ভারত-পাকিস্তানের মধ্যে যে রাজনীতি, সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা আমার নেই। কিন্তু শুধুমাত্র যদি একজন দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে বলব, বিষয়টা ক্রিকেটের পক্ষে শুভ নয়।’

পড়ুনঃনারী এশিয়ান কাপ টুর্নামেন্টে চীনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন