বিজ্ঞাপন

ভারত থেকে ১ হাজার ১৩৭ কোটি টাকার ডিজেল কিনবে বাংলাদেশ

জুলাই বিপ্লবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই শুরু হয় ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে টানাপোড়েন।

বিজ্ঞাপন

তবে সম্পর্কের এই উত্তেজনা সত্ত্বেও ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। সম্প্রতি দেশটি থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। গত রোববার বিপিসির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

বিপিসির কয়েকটি সূত্র থেকে জানা গেছে, এই ডিজেল চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে এবং এর জন্য বাংলাদেশি টাকা খরচ হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা। এ বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ টন ডিজেল, যার ৮০ শতাংশই সরাসরি আমদানি করা হয়।

এর আগে, দেশটি থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

এনএ/

দেখুন: বিজিবি ও স্থানীয়দের ধাওয়ায় পিছু হটল ভারতের সীমান্ত রক্ষীরা! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন