১২/০২/২০২৬, ১৫:৫৩ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৫:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারি বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায়, ঢাকা ও চট্টগ্রামের সাথে যান চলাচল বন্ধ আছে। আটকা পড়েছে বহু যানবাহন।

বিজ্ঞাপন

আজ শনিবার (১৭ আগস্ট) সকালে খাগড়াছড়ি-আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে। দমকল কর্মীরা জানান, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারাদেশের সাথে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়ে খাগড়াছড়ি।

মাটি সরানোর কাজ চলছে, শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। মাটি সরানোর কাজে যোগ দিয়েছে খাগড়াছড়ি সড়ক বিভাগও। তবে এতে বেশ সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন