২৮/০২/২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

রাজধানীতে সকাল থেকে ভারী বৃষ্টিতে তৈরি হওয়া জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ। ছুটির দিন হলেও বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয় যানজট। আবহাওয়া অফিস বলছে, ৬ ঘন্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায়। আগামী ২৪ ঘণ্টায় অতিবৃষ্টির কারণে সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

সকাল ৬টা থেকে কয়েকঘন্টার টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয় জলাবদ্ধতা।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাইরে মানুষ কম। তারপরও পানির কারণে যানজট সৃষ্টি হয় বিভিন্ন সড়কে। এতে করে ভোগান্তিতে পড়েছে, সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস বলছে, আজ ঢাকায় ৬ ঘন্টায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১৩০ মিলিমিটার। সারাদিনই থেমে থেমে অব্যাহত থাকবে বৃষ্টি। আগামীকাল থেকে কমে আসবে বৃষ্টিপাত।

উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে। এছাড়া চট্টগ্রাম, সিলেটসহ পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি কারণে শঙ্কা রয়েছে পাহাড় ধসের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন